ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের উপকূলবর্তী ১০টি ভোটকেন্দ্রে ২ প্লাটুন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এই নির্দেশ দেওয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মঠবাড়ীয়া উপজেলার উপকূলীয় এলাকার নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অনুযায়ী, নির্ধারিত ওই ১০টি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুর্গম ও উপকূলীয় এলাকায় নির্বিঘ্নে ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পিরোজপুরের ১০ উপকূলীয় কেন্দ্রে নৌবাহিনী মোতায়েনের নির্দেশ
স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৭
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৭
সারাবাংলা/এনএল/এএ