Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তালিকা চেয়ে ইসির চিঠি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮

নির্বাচন কমিশন।

‎ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়েছে।

‎ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা এই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নির্বাচনি আসনভিত্তিক বিন্যাস ও সংখ্যাগত তথ্য সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পাঠানো জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

‎এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা মূলত আচরণবিধি লঙ্ঘন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং বিজিবি ও কোস্টগার্ডের মতো স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

‎মাঠপর্যায়ে তদারকি জোরদার করতেই ইসি এই তথ্য দ্রুত সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই ‎
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর