Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদ এজাজকে ডিএনসিসি থেকে অপসারণ করা হয়নি: গণপূর্ত মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকা: মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি। বরং নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তিনি প্রশাসক পদ থেকে অব্যাহতি পাবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীরের হোসেন বিষয়টি জানিয়েছেন।

এজাজের নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুরাইয়া আক্তার জাহান দায়িত্ব নেবেন বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

আলমগীরের হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে 46.00.0000.000.070.18.006.24-97 প্রজ্ঞাপনমূলে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়। প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ-এর উক্ত নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. শেষ হবে। সে পরিপ্রেক্ষিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে 46.00.0000.000.070.18.006.24-১২০ প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর