Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। একই দিনে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে শীতের অনুভূতি কিছুটা কমে আসতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর