Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ভোট দেবেন যেভাবে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪

ফাইল ছবি : সারাবাংলা

‎ঢাকা: দরজায় কড়া নাড়ছে ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন ভোটাররা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার শেষ হয়েছে এবং দেশজুড়ে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

‎এবার যারা প্রথমবার ভোট দিচ্ছেন, তাদের জন্য ভোট দেওয়ার নিয়মগুলো জানা থাকলে পুরো প্রক্রিয়াটি হবে সহজ ও ঝামেলাহীন। উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না; ভোট গ্রহণ করা হবে সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে (কাগজের ব্যালট)।

বিজ্ঞাপন

‎১. ভোটার তথ্য যাচাই করার ৪টি সহজ উপায়-

‎স্মার্ট অ্যাপ: গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার কেন্দ্র ও সিরিয়াল নম্বর দেখে নিতে পারেন। এমনকি এতে কেন্দ্রের ম্যাপও দেখা যাবে।

‎‎হটলাইন ১০৫: নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫ নম্বরে কল করে ৯ চাপলে সরাসরি অপারেটরের সহায়তা পাবেন। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকে।

‎এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন PC <স্পেস> NID Number এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে আপনার তথ্য চলে আসবে।

‎জাতীয় হেল্পলাইন ৩৩৩: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ৩৩৩ নম্বরে কল করে ৯ চেপেও নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানা যাবে।

‎২. ভোটকেন্দ্রে উপস্থিতি ও সময়

‎সময়: ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ।

‎পরিচয়পত্র: ভোটার কার্ড বা এনআইডি সাথে রাখা ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। তালিকায় নাম থাকলেই আপনি ভোট দিতে পারবেন।

‎৩. ভোট দেওয়ার ধাপসমূহ

‎১. নাম যাচাই: পোলিং অফিসার আপনার নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে দেখবেন এবং আপনার আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন।

‎২. ব্যালট গ্রহণ: আপনি দুটি ব্যালট পাবেন সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট। ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের সই আছে কি না নিশ্চিত হয়ে নিন।

‎৩. গোপন কক্ষ ও সিল: গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট সিল দিন।

‎৪. সঠিকভাবে ভাঁজ: সিল দেওয়ার পর ব্যালটটি এমনভাবে লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের কালি অন্য প্রতীকে না লাগে।

‎৫. ব্যালট বাক্সে নিক্ষেপ: ভাঁজ করা ব্যালট পেপারটি স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলুন এবং দ্রুত কেন্দ্র ত্যাগ করুন।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

সরাসরি ইসিতে অভিযোগ জানানোর ৫ নম্বর
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬

নির্বাচনে ভোট দেবেন যেভাবে
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪

ভোটকেন্দ্র কোনটি, জানা যাবে যেভাবে
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৩

আরো

সম্পর্কিত খবর