Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১০: বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩

ঢাকা ১০ আসনে ভোটারদের লাইন।

ঢাবি: ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ এ ঢাকা ১০ (ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের) একাংশ মিলে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় ঢাকা-১০-কে। সরেজমিনে এ আসনের ঢাকা সিটি কলেজ এবং ওয়াইডব্লিউসিএ স্কুল কেন্দ্রের সামনে গিয়ে দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের লাইন দীর্ঘ হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন। কেউ একা, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা পরিবারের সদস্য নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

ঢাকা-১০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০ জন প্রার্থী হলেন– ধানের শীষ প্রতীকে বিএনপির শেখ রবিউল আলম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) হাতি প্রতীকে মো. আবু হানিফ হৃদয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. আবদুল আউয়াল, জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকে মো. জসীম উদ্দীন সরকার। বাংলাদেশ লেবার পার্টির পক্ষে আনারস প্রতীকে আবুল কালাম আজাদ, এবি পার্টির পক্ষে ঈগল প্রতীকে নাসরীন সুলতানা, জাতীয় পার্টির পক্ষে লাঙল প্রতীকে বহ্নি বেপারী, সাংস্কৃতিক মুক্তিজোটের পক্ষে ছড়ি প্রতীকে মো. আনিছুর রহমান, আমজনতার দলের পক্ষে প্রজাপতি প্রতীকে আব্দুল্লাহ আল হুসাইন এবং জনতার দলের কলম প্রতীকে মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের ৩০০টির মধ্যে ১৮৩ নম্বর এই আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। বেশিরভাগই বাণিজ্যিক এলাকা বলে এই আসনের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর কাছে অন্যরকম।

ধানমন্ডি-হাজারীবাগ-নিউমার্কেট-কামরাঙ্গীরচর মিলে ঢাকা-১০ আসনের একটি বড় অংশজুড়ে আছে ব্যাবসায়িক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে গড়ে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। প্লাস্টিক, চামড়া, পোশাক থেকে শুরু করে অনেক ব্যাবসার প্রাণকেন্দ্র এসব এলাকা। তাই এখানকার ভোটাররা খুব চিন্তাভাবনা করেই ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঢাকা-১০ আসনে মোট ভোটার আছেন ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৬০৪ জন পুরুষ, ১ লাখ ৮৪ হাজার ৫০ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ছয় জন।

দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের প্রবেশপথে অবস্থান করতে দেখা গেছে। তারা লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

সকাল সাড়ে নয়টার দিকে ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুলে ভোট দেন এই স্কুলেরই শিক্ষার্থী তাসফিয়া ফারুকি। তিনি সারাবাংলাকে বলেন, আমি এই স্কুলেরই ছাত্রী। এখানকারই ভোটার। আমি আমার প্রথম ভোট দিতে এসেছি। পরে ভিড় হতে পারে ভেবে। ভোট দিয়ে ভাল লাগছে।

এ আসনের ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম সারাবাংলাকে বলেন,  ‘এই আসনে এখনো সুন্দর নির্বাচন হচ্ছে। রাতে জামাতের বন্ধুরা হয়ত না বুঝেই বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন। আমি এগুলো নিয়ে কোনো অভিযোগ করতে চাই না।’

বিজ্ঞাপন

নরসিংদীতে শুরু হয়েছে ভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ভোট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর