Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ ভোটের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাল ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতার কথা জানাল সংস্থাটি।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদজুমা সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

‎উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

রাজশাহীতে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

আরো

সম্পর্কিত খবর