ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ১৩টি, জামায়াত ৬টি ও এনসিপি পেয়েছে একটি আসন।
১৭৪ ঢাকা-১: ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ টি ভোট।
১৭৫ ঢাকা-২: বিপুল ভোটে এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মো. আমানউল্লাহ আমান। তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
১৭৬ ঢাকা- ৩: বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় এ আসনে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ১৬৩ ভোট। আর তার নিকটতম দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট।
১৭৭ ঢাকা -৪: এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দাঁড়িপাল্লা ও বিএনপির প্রার্থীর মাঝে। বিএনপিকে হারিয়ে এ আসনে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী। ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ। আর বিএনপি প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।
১৭৮ ঢাকা- ৫: এ আসনে ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার মোহাম্মদ কামাল হোসেন। আর ৮৭ হাজার ৪৯১ ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী মো. নবী উল্লা।
১৭৯ ঢাকা-৬: ৭৮ হাজার ৮৫০ ভোটে এ আমনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
১৮০ ঢাকা-৭: ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রার্থী দাঁড়িপাল্লার মো. এনায়াত উল্লা ৯৮ হাজার ৪৮৩ ভোট।
১৮১ ঢাকা – ৮: এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে এ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
১৮২ ঢাকা-৯: এ আসনে বিএনপি’র প্রার্থী হাবিবুর রশিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন, ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। আর তার নিকটতম প্রার্থী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।
১৮৩ ঢাকা-১০: ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
১৮৪ ঢাকা-১১: এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি ও শাপলা কলির প্রার্থীর মাঝে। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম ৯১ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর শাপলা কলির প্রার্থী মো. নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২।
১৮৫ ঢাকা- ১২: এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কোদাল প্রতিকের বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন কাঁঠাল প্রতিকের জাতীয় পার্টির মোহাম্মদ নাঈম হাসান। তিনি পেয়েছেন ৪৭ ভোট।
১৮৬ ঢাকা-১৩: বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতিকের বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।
১৮৭ ঢাকা-১৪: ১ লাখ ১ হাজার ১১৩ পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মীর আহমাদ বিন কাসেম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
১৮৮ ঢাকা- ১৫: এ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রার্থী পেয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
১৮৯ ঢাকা-১৬: এ আসনে ৮৮ হাজার ৮২৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মো.আব্দুল বাতেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
১৯০ ঢাকা- ১৭: বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান এ আসনে লড়াই করেছেন। তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার স.ম. খালিদুজ্জমান পেয়েছেন ৬৮৩ হাজার ৩০০ ভোট।
১৯১ ঢাকা-১৮: এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির এস এস জাহাঙ্গীর হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন শাপলা কলির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার২৯৭ ভোট।
১৯২ ঢাকা -১৯: ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৩০ হাজার ৩৫১ ভোটের ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৮১৩ ভোট।
১৯৩ ঢাকা -২০: এ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের মো. তমিজ উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।
ঢাকার ১৩টি আসনে বিএনপি, ৬টি জামায়াত এবং একটিতে এনসিপির প্রার্থীর জয়
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫
সারাবাংলা/এনএল/এএ