Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে গণভোটের হার ৬০.২৬ শতাংশ, ‘না’র চেয়ে ‘হ্যাঁ’ ভোট দ্বিগুণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

ইসি সচিব বলেন, আমাদের কাছে সরকারি তথ্য অনুযায়ী নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়েছে এবং জামায়াত পেয়েছে ৬৮টি। এছাড়া, এনসিপি পেয়েছে ৬টি, খেলাফত মজলিশ ২টি, ইসলামী আন্দোলন ১টি, গণসংহতি ১টি এবং স্বতন্ত্র ৭টি আসন পেয়েছে।

বিজ্ঞাপন

গেজেট প্রকাশের বিষয়ে তিনি বলেন, খুব দ্রুতই হয়তো এক-দুইদিনের মধ্যে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর