Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড়তে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে সই করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অফিস জানায়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও (১৬ ফেব্রুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে শীতের সময় সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এরপর দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ঋতু পরিবর্তনের এই সময়ে শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে বসন্ত এলেও প্রকৃতিতে এখনো বৃষ্টির ছোঁয়া দেখা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর