Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩

ঢাকা: সারা বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ইসরায়েলের শহর তেলআবিব। একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বায়ুমান সূচক (AQI) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর তথ্য অনুযায়ী, তেলআবিবের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৯১২। অন্যদিকে ঢাকার স্কোর ২১৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আজকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার (স্কোর ২৭৫), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২৬৬) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (স্কোর ২০২)।

বিজ্ঞাপন

IQAir–এর মানদণ্ড অনুযায়ী—
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রার বায়ু দীর্ঘসময় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগসহ নানা জটিলতা বাড়তে পারে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন তারা।

রাজধানীতে শীতকাল ও শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলা, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা দূষিত বায়ু—এসব কারণে দূষণের মাত্রা বেড়ে যায় বলে পরিবেশবিদরা মনে করেন।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২

বাড়তে পারে তাপমাত্রা
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর