Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাংকারে অবৈধ মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২৩:১৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ০৩:৩৪

ট্যাংকারে অবৈধ মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তেলবাহী ট্যাংকারে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কর্ণফুলী নদী সদরঘাট এলাকায় ‘ওটি কোরবান আলী শাহ’ নামের নৌযান থেকে এ ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় ‘ওটি কোরবান আলী শাহ’ নামের ট্যাংকারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনী সহযোগিতা দেয়।”

বিজ্ঞাপন

চলমান জ্বালানি-সংকটের এই সময়ে অবৈধভাবে ডিজেল মজুতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান বন্দর সচিব।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর