Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সরকারের শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৈরি মঞ্চ।

ঢাকা: নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুসজ্জিত মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সারিবদ্ধ টেবিল, সাদা কাপড়ে মোড়ানো চেয়ার এবং পর্যাপ্ত সংখ্যক মাইক্রোফোন স্থাপন করে শপথগ্রহণের আনুষ্ঠানিক আয়োজনের চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।

দুপুর ১২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সংসদই হবে দেশের সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং তারা বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর