Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে চাঁদ দেখার বিষয়টি জানানো হয়েছে। এখনো বৈঠক চলছে। নতুন ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররমে বৈঠক চলছে। একটু পরেই বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বেশ কয়েকটি জেলায় চাঁদ দেখা গেছে এমন খবর কন্ট্রোল রুমে এসেছে। এর মধ্যে কক্সবাজার, বরগুনা ও সাতক্ষীরা রয়েছে।

বৃহস্পতিবার থেকে প্রথম রোজা শুরু হবে। আজ রাতে মসজিদগুলোতে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর