Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩-এ নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন ঈদের পর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ পবিত্র ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

আবদুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। অন্যদিকে, আইনি প্রক্রিয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে এরই মধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন যেহেতু সরাসরি ভোটের বিষয়, তাই রোজায় সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে ঈদের পরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ইসি সচিবালয় থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়। এখন কমিশন সভার মাধ্যমে এই দুই আসনের পূর্ণাঙ্গ নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর