Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসন / পোস্টাল ব্যালটে ভোটদানে কিউআর স্ক্যান করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:১৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের আগে কিউআর কোড স্ক্যান করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দিন।

এবারও প্রবাসীদের পাশপাশি দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৯ এপ্রিল ভোটের দিন হলেও পোস্টাল ব্যালট পাঠিয়ে আবার ফেরত আনা সময় সাপেক্ষ বিধায় সাধারণ নির্বাচনের দিনের আগেই নিবন্ধনকারীরা ডাকযোগে ভোট দিতে পারছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও হিজড়া ভোটার ১০ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে প্রবাসী ১ হাজার ২৮১ জন।

এদিকে, শেরপুর-৩ আসনের পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন। হিজড়া ভোটার ৭ জন। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৭১ জন। এদের মধ্যে আবার প্রবাসী ভোটার ৩৮৩ জন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর