Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকার চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঢাকা: নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে সময় চেয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চীন দূতাবাস।

সূত্র জানায়, বুধবার ঢাকায় চীনা দূতাবাস প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়ে চীনের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

রেড ক্রিসেন্ট সোসাইটিতে কাজের সুযোগ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১

আরো

সম্পর্কিত খবর