Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৬০) নামের এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝ গ্রাম এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
‎
‎খবর পেয়ে রাত ১০টার দিকে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি হোগলপাতার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎নিহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের বৌষেরহাট গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং ওই বাজারের ইজারাদার। বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝ গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
‎
‎স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কিছু ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
‎
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যায়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর