Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪তম বিসিএস
শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

‎স্টাফ করেসপন্ডেন্ট‎
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩

বাংলাদেশ সরকারি কর্মকমিশন। ফাইল ছবি

‎ঢাকা: ‎৪৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ২২ জন নির্ধারিত সময়ে চাকরিতে যোগদান করেননি। ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশকৃত ৩৪৮ জনের মধ্যে ৩২৬ জন কর্মকর্তা এই ক্যাডারে যোগ দিয়েছেন।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যোগদান করা এই ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

‎এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই গেজেটে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৯০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। গেজেটের নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে ব্যর্থ প্রার্থীদের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

‎‎শিক্ষা মন্ত্রণালয়ের আজকের প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে পিএসসি’র সুপারিশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ ফেব্রুয়ারির নিয়োগ আদেশের প্রেক্ষিতে ৩৪৮ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা স্কেলে) নিয়োগ দেওয়া হয়েছিল।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৮ ফেব্রুয়ারির স্মারক অনুযায়ী ৩২৬ জন কর্মকর্তা চূড়ান্তভাবে যোগদান করেছেন। যোগদানকৃত এই কর্মকর্তাদের ওরিয়েন্টেশন বা অবহিতকরণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বর্তমানে তাদের নামের পাশে উল্লিখিত কলেজগুলোতে প্রভাষক পদে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‎প্রজ্ঞাপন এখানে

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

২ মার্চ জাতীয় ভোটার দিবস
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

আরো

সম্পর্কিত খবর