Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬

শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা: পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে সই করে পুলিশ সদর দফতরে পাঠিয়েছেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দফতরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।’

যদিও আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।

শেখ সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পূর্বসূরি ছিলেন মো. মাইনুল হাসান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রেক্ষিতে তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার সাহসিকতা ও দক্ষতার জন্য তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর