Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাদুকাটা নদীতে পর্যটকবাহী হাউসবোট মাছরাঙায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউসবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে মাছরাঙাসহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মাছরাঙা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর