Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিদায়ী আইজিপি বাহারুল আলম (বার) এবং নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরের সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণ করেন। তারা বাহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে তাকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বক্তারা বলেন, ‘তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।’

বিজ্ঞাপন

বাহারুল আলম তার কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জনাব বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর