Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে সৌদি আরবে সফরের আমন্ত্রণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজিসহ অন্যান্যরা।

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। তিনি একইসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দুই দেশ ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে সৌদি পক্ষ বাংলাদেশকে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসি-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর