Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১২:০২

ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার থেকে সব ফ্লাইট পরিচালিত হবে।

রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচীর চার ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সাথে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটসংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অন্যদিকে সৌদি আরবে গমোনেচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা তাদের নিজ বিমানে যেতে পারবেন।

সারাবাংলা/ইউজে/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর