Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:৩৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির মা এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নু’র সহধর্মিণী হুরন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, হুরন নাহার রশিদ একজন আদর্শ ও ধর্মপ্রাণ নারী হিসেবে তার স্বামী ও সন্তানদের সবসময় সৎ ও জনকল্যাণমূলক কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করা হয়।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর