Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খামে‌নি হত্যার ঘটনায় বাংলাদেশের সমবেদনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৬:৩১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় ভ্রাতৃপ্রতিম দেশ‌টির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

‌সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই সমবেদনা জানায়।

এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় রোববার (১ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার।

কিন্তু বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। সেই সঙ্গে ইরানে হামলার ঘটনায়ও কোনো নিন্দা জানানো হয়নি।

বিজ্ঞাপন

ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তবে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আরও একটা বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে জে‌নে বাংলা‌দেশ সরকার মর্মাহত, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় ইরা‌নের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নায় বাংলা‌দেশ।

‌বিবৃ‌তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, সংঘাত কোনো সমাধান আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর