Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৭:৪০

এসএএম মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন এসএএম মাহফুজুর রহমান।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব গোলাম রব্বানী সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের স্নাতকোত্তর শেষ করে ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু হয়েছিল। এরপর একপর্যায়ে প্রতিষ্ঠানটি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন জাতীয় প্রেসক্লাবের এই সদস্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর