Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১০:৪২ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১০:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

ঢাকা: ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাওয়ার কথা থাকলেও সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত এ সফর বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিজ্ঞাপন

বিএনপি প্রার্থী জানিয়েছেন, উপনির্বাচন চলাকালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনি বিধি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। এ কারণেই প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে সফর স্থগিত করেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর