Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের উচ্চ পর্যায়ের ৩ পদে রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২১:৫২

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দু’জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদফতরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া, অপর এক আদেশে এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর