Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২২:২১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০০:১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০ সদস্যের এই কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এ ছাড়া জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যরা নিকারের অন্তর্ভুক্ত থাকবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদেরও সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন

নিকার নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও পরিদফতর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করবে। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপন এবং এসব এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবও কমিটিতে উপস্থাপন করা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর