Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে প্রটোকলে থাকবেন মাত্র ৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৭:০১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকার প্রোটোকল সীমিত করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিমানবন্দরে মাত্র চার জন উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন।

এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রোটোকল আরও সংক্ষিপ্ত ও কার্যকর করার অংশ বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তার সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি ছিল।

বিজ্ঞাপন

বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তার বিদেশ সফর ও দেশে ফেরার সময় নতুন এই রাষ্ট্রাচার অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর