Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারো মানুষের আত্মত্যাগে আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৩:৫৪ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৫:১৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত।

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস, ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনেরও সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে।

পাটজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর