Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডিতে ডাক নাম যুক্ত করার পরিকল্পনা ইসির

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২২:৪৬

জাতীয় পরিচয়পত্র। ফাইল ছবি

‎ঢাকা: ‎জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নিবন্ধন ফরমে বড়ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই পরিকল্পনায় নিবন্ধন ফরমে নাগরিকের ‘ডাক নাম’ যুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর রাখা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নাম সংশোধন সংক্রান্ত জটিলতা কমানো এবং ভুয়া ভোটার হওয়া রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘অনেক নাগরিক পরবর্তী সময়ে অভিযোগ করেন যে, তারা ডাক নামে ভোটার হয়েছেন, যা সংশোধন করতে গিয়ে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে।’

বিজ্ঞাপন

হুমায়ুন কবীর জানান, এখন থেকে ফরমে ডাক নামের অপশন থাকায় এই অজুহাত আর কার্যকর হবে না। এ ছাড়া, নতুন ফরমে সংশ্লিষ্ট এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির সুপারিশের বিধান রাখা হচ্ছে, যাতে রোহিঙ্গা বা বিদেশিদের পক্ষে ভোটার হওয়া কঠিন হয়ে পড়ে।

‎অন্যদিকে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জন্য স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে ইসি। আগে ভোটার না হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড দেওয়া হতো না, তবে বর্তমানে প্রবাসগমনসহ বিভিন্ন বিশেষ প্রয়োজনে এই বয়সীদের চাহিদার ভিত্তিতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

এ ছাড়া, দীর্ঘদিনের ঝুলে থাকা এনআইডি সংশোধন কার্যক্রমও চলতি সপ্তাহ থেকে পুরোদমে শুরু হচ্ছে বলেও জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর