Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই: জ্বালানিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:২১ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:২০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দুটি জাহাজ জ্বালানি নিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। তবে এর অর্থ এই নয় যে জ্বালানির ব্যবহার ও মজুত করতে হবে। বরং বর্তমান পরিস্থিতিতে রেশনিং পদ্ধতিতে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানিমন্ত্রী বলেন, সকাল ১১টায় তেলভর্তি একটি জাহাজ এসে বন্দরে পৌঁছেছে। এ ছাড়া আজ আরও একটি জাহাজ আসবে।

এদিকে, চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির আটটি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী আটটি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর