Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে গণমাধ্যমের ছুটি ৫ দিন করার দাবি ডিআরইউ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৯:৩৭ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০০:৩৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (৮ মার্চ) সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু ঈদের সময় সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

ডিআরইউ নেতারা বলেন, ঈদের সময় সাধারণত কোনো হকার পত্রিকা বিক্রি করেন না। ফলে সংবাদপত্র প্রকাশ হলেও তা পাঠকের কাছে পৌঁছায় না। এ পরিস্থিতিতে সাংবাদিক ও সংবাদপত্রকর্মীদের জন্য ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও উল্লেখ করেন, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির প্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। একই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন ডিআরইউ নেতারা।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর