সুনামগঞ্জ: বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধ্যাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।
তিনি আরও বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগর পথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহণ খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত আরও ছিলেন- সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য, নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।
এদিকে, সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে শুধু একটি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।