Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ কারও কথার অধীনে থাকবে না: লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৫:৫০

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না। বাংলাদেশ তার নিজের ইচ্ছায় চলবে এবং নিজের স্বার্থ রক্ষায় পরিচালিত হবে। এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান অঙ্গীকার।

সোমবার (৯ মার্চ) পূর্ব লন্ডনের অল্ট্রিয়াম হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব কথা বলেন।

ফ্যাসিবাদী আমলে পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। সে সময় পররাষ্ট্রনীতিতে কোনো ইনপুট ছিল না বলেন তিনি। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা—এগুলো সবচেয়ে বড় নীতি বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

খলিলুর রহমান বলেন, ‘এই নীতিগুলো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ফিচার ছিল। সেই সময়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলাম। সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতির সোনালি সময়। আমরা সেই জায়গাতে ফিরে যাচ্ছি।’

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর