Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান সংক্রান্ত তথ্য জানাতে অনুরোধ বিজিবির

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৬:০৯

ঢাকা: দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান সংক্রান্ত তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সদা সতর্ক রয়েছে বিজিবি। এ সংক্রান্ত তথ্য থাকলে ‘Report to BGB’ অ্যাপ অথবা ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে বিজিবিকে জানান।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর