Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননের যেসব এলাকা থেকে দ্রুত প্রবাসীদের সরে যেতে বলল দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:১১

বাংলাদেশ দূতাবাস

ঢাকা: লেবাননের বৈরুতের কয়েকটি এলাকায় হামলা হওয়ার খবরে সেসব এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১০ মার্চ) দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এই তথ্য জানান।

আনোয়ার হোসাইন বলেন, লেবাননের বৈরুতের দাহিয়া এলাকায় অবস্থানকারী প্রবাসী ভাই বোনদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা হার হারেক, গোবাইরি, লাইলাকি, হাদাস, বুরুজ আল বারাজন, তাহমে তাকদি এবং শিয়া এলাকায় অবস্থান করছেন আপনারা দ্রুততম সময়ে এখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

তিনি বলেন, আমাদের কাছে এইমাত্র রিপোর্ট ও তথ্য এসছে যে, এলাকায় আক্রমণ করা হবে বড় ধরনের। আপনাদের সবাইকে দ্রুততম সময় নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর