Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন বাছির জামাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২২:২৮

মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল)।

ঢাকা: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল)।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপর আদেশে, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পাওয়া মুহাম্মদ আব্দুল্লাহর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিএফইউজের সিনিয়র সহকারি মহাসচিব বাছির জামাল বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার পদে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর