Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:৪৫

ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধের ঘটনায় এনায়েত উল্লাহ (৩২) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় দুজন মারা গেল।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এনায়েতের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একইসঙ্গে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই ঘটনায় রুবেল ৩২ শতাংশ, রোজা ১৮ শতাংশ, রিয়া ৩২ শতাংশ, দেলেরা খাতুনের ১৪ শতাংশ, জুনায়েদ ২৪ শতাংশ, হাবিব ১৯ শতাংশ, আয়েশা খাতুন ১ শতাংশ এবং আবু কালাম রুবেল ৭ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। এ ছাড়াও তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের ২য় তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা খাতুন (১৯)। এ ছাড়া আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, ২য় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।

তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। রাত সাড়ে ৩টার দিকে ২য় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও ২য় তলার দেয়াল ভেঙ্গে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর