Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আলাদা শপথ নেওয়ার কথা গায়ের জোরে বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এ কথা তারা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাব।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করব। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না।

বিজ্ঞাপন

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আজ সমালোচনা করছে, তারাই কয়েকদিন আগে নির্বাচনের পর সুবিধা বুঝে নেওয়ার জন্য নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে। তাদের কথায় এখন আর কেউ বিশ্বাস করে না।

আইনজীবী সমাজের কাছে সরকারের প্রতি সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সে প্রত্যাশা নিয়ে কাজ করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর