Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার স্থগিত বিমানের রুট চালু ১ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২৩:৫২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি ১ জুলাই থেকে চালু করা হবে।

বুধবার (১১ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সদয় নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর