Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ২১:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২২:১৩

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ম আহবায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মো. আহসান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম , কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে মানুষের সেবা করতে চাই। যেভাবে আপনাদের সঙ্গে নিয়ে বিগত সময়ে দেশের মানুষ যেরকম ভাবে আমাদের পাশে থেকেছে ঠিক তাদের একইভাবে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে দেশে ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।

পরে তিনি শহিদদের রুহের প্রতি শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর