Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৭:৪৩

ঢাকা: ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে এবার ঈদে নৌপরিবহন মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ঢাকা নদী বন্দর (সদরঘাটে) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে রাজধানীর বছিলা ব্রীজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রীজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

বিজ্ঞাপন

ঈদের পূর্বে বছিলা লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচলের সময়সূচি

১.বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন: সকাল ৭টায় (এমভি টিপু লঞ্চ): এম-১৫০৪৩ ২.বছিলা-সদরঘাট-শরীয়তপুর: সকাল সাড়ে ৮ টায় (এমভি ইমাম হাসান-৫ লঞ্চ): এম-০১-১৩৩৬

৩.বছিলা-সদরঘাট-চাঁদপুর: সকাল ১১ টায় (এমভি ঈগল-৪ লঞ্চ): এম-৯৮৮০

৪. বছিলা-সদরঘাট-ইলিশা : দুপুর ১২টায় (এমভি টিপু-৬ লঞ্চ): এম-১৫০৯৩

৫.বছিলা-সদরঘাট-গলাচিপা : দুপুর দেড়টায় (এমভি বোগদাদীয়া-১২ লঞ্চ) : এম নং-৬৬৬২ (এমভি শরিয়তপুর-৩ লঞ্চ) : এম নং-৭২২৪

৬. বছিলা-সদরঘাট-ইলিশা: বিকেল সাড়ে ৫টায় (এমভি ইয়াদ-১ লঞ্চ)

শিমুলিয়া টুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি

১. শিমুলিয়া-চাঁদপুর, সকাল ৮টায় (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ): এম-৭০৪৮

২. শিমুলিয়া-চাঁদপুর: সকাল ৯ টায় (এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ): এম-৬৮৫৯

৩. শিমুলিয়া-বরিশাল: সকাল ৮ টায় বরিশাল-শিমুলিয়া

এছাড়াও সন্ধ্যায় ৭টায় (এমভি রাজারহাট বি লঞ্চ) : এম-০১-২৪৫০ এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ হতে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি/পোর্টার সেবা দেওয়া হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইল চেয়ার সেবাও দেওয়া হবে। এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর