Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্লোবাল ফ্রড সামিটে’ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:৩২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা: ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারপোলের যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে রোববার (১৫ মার্চ) ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী ০৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ন্যাশনাল কমিটি/প্লেজ অন কমব্যাটিং ফ্রড শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

তাছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক জন ব্রানডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হন লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি 679 ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় তার্কিশ এয়ারলাইনসের টিকে 712 নম্বর ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর