Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:০৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

ঢাকা: দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়পুরহাটে প্রশাসক হয়েছেন মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজ।

বিজ্ঞাপন

খুলনা বিভাগে মেহেরপুরের দায়িত্ব পেয়েছেন মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)।

বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মধ্যে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সিলেট বিভাগে সুনামগঞ্জের দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী এবং মৌলভীবাজারে মিজানুর রহমান।

চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর