ঢাকা: সারাদেশে নদী, নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের সূচনা করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে জলাশয় সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
খাল পুনর্খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সেখানে তিনি স্থানীয় জনগণের উদ্দেশে দেশের সার্বিক উন্নয়ন অবকাঠামো ও পরিবেশ রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।