Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৭:০৯

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে দেখা করতে এলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এ নির্দেশ দেওয়া হয়।

ঢাকা শহরের বর্জ্য অপসারণের ব্যবস্থাকে আধুনিক করতে ঈদের পরেই কাজ শুরু করার তাগিদ দেওয়া হয়েছে। বর্জ্য অপসারণের জন্য বিদেশি যন্ত্রের ওপর নির্ভর না করে দেশেই কীভাবে তৈরি করা যায় তা নিয়ে কাজ করতে দুই মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর