Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৫০ ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৭:০৬

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

বগুড়া-৬ আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এতে ১ পৌরসভা ও ১১টি ইউনিয়ন আছে। স্থায়ী ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। এতে ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। আর পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে হিজড়া ভোটার ১০ জন। অর্থাৎ মোট সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে বগুড়া-৬ আসনে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। আগামী ৯ এপ্রিল এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর